তিন স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা ছিল পুরো রথযাত্রা- পুলিশ সুপার

549

সময়ের চিন্তা ডট কমঃ ৪রা জুলাই বেলা ১৬:০০ ঘটিকার সময় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইস্কন), নারায়ণগঞ্জ এর উদ্যোগে জগন্নাথদেবের রথ নিয়ে নগর শোভাযাত্রা শুরু হয়। উক্ত রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, জনাব গোলাম দস্তগীর গাজী, (বীর প্রতীক), মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-১। রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা হতে একটি বিশেষ নিরাপত্তা ডিউটি প্রোগ্রাম গ্রহন করা হয়েছিল। প্রতিটি পয়েন্টে পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বড় বড় ভবনের ছাদে বাইনোকুলারসহ রুপটপে পুলিশি ডিউটি করেছে। এ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য সড়কে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তা ছাড়া সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে সাদা পোষাকে পুলিশ ডিউটি করে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকার ফলে কোন প্রকার হামলা বা নাশকতা হয়নি। সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ২৮৯ পুলিশ সদস্য মোতায়েন ছিল। পুরো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানটি তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় সার্বক্ষণিক তদারকি করেছেন এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগন কয়েকটি সেক্টরে বিভক্ত হয়ে সার্বক্ষণিক মাঠে অবস্থান করেছেন। যার ফলশ্রুতিতে সুষ্ঠ, সুন্দর ও নিরাপদ ভাবে রথযাত্রা সম্পূর্ণ হয়েছে।