অসহায়ের জমি জবর-দখল করার অপচেষ্টা হানিফ মোল্লার

119

সাদিয়া জাহান ও রুহুল আমিন মন্ডল:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের হানিফ মোল্লা সাংবাদিকতার প্রভাব খাটিয়ে অসহায়দের জমি জবর-দখল করার অপচেষ্টা করছে। ভুক্তভোগী উম্মে কুলসুম ও আবুল বাসার বাদী হয়ে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ রাইটস অ্যান্ড পিওর ডেভেলপমেন্ট সোসাইটিতে আইনত সহায়তার জন্য আবেদন করেছে। সংগঠন শীঘ্রই হানিফ মোল্লাকে নোটিশ প্রেরণ করবে, যার অনুলিপি ডিসি, এসপি, ফতুল্লা ও রূপগঞ্জ থানা, এসিল্যান্ড রূপগঞ্জ, নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জে থাকবে। ভুক্তভোগীর আবেদন নীচে দেওয়া হলো:

আমরা নিম্নস্বাক্ষরকারী উম্মে কুলসুম (৪৫), স্বামী আবুল বাসার, পিতা-হাজী মমতাজ উদ্দি, মাতা-হাজী আছিয়া খাতু, সাং-নওগাঁ, পোঃ কালাপাহাড়িয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ আপনার সংগঠনের অফিসে এসে এই মর্মে আবেদন করছি যে, বিবাদী মোঃ হানিফ মোল্লা (৪৫), পিতা-মরহুম কফিল উদ্দিন মোল্লা, মাতা-ফজিলা খাতুন, এনআইডি নং ৫৫৩৯৩০০৪৯০, সাং- মর্তুজাবাদ, পোঃ-ফতুল্লা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ আমার সাফ-কাবলা দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তিতে জবর-দখল করে নির্মাণ কাজ করছে। আমি ও আমার স্বামী তাকে বাধা দিলে উক্ত বিবাদী আমাদের সাথে খারাপ ও অশোভাচরণ করে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে।

মালিকানার বিবরণ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউপির সোনাব গ্রামে নিবাসী হাজী আয়েত উল্লার আরএস রেকর্ডে মালিক ও দখলদার থাকাকালীন মৃত্যু হলে তার পুত্র রেজাউল করিম পিতার ওয়ারিশ সুত্রে মালিক ও দখল পায়। উক্ত গ্রাম নিবাসী ফজর আলী আরএস রেকর্ডে মালিক ও দখলদার থাকাকালীন মৃত্যু হলে তার কন্যা ওমরজান ও শারজান পিতার ওয়ারিশ সুত্রে মালিক ও দখল নেন এবং ০৩/০৩/১৯৯৩ সনে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১৬৩৬ নং সাফ-কাবলা দলিলে রেজাউল করিমের নিকট ওমরজান ও শারজান সাফ বিক্রি করে নিঃস্বত্ববান হন। রেজাউল করিম ক্রয় সূত্রে ও পৈতৃক সূত্রে মালিক ও ভোগদখলকারী হয় এবং ২৫/০৬/২০০৮ সনে মহিতুল ইসলামকে রেজিস্ট্রিকৃত ১৪২১৪ নং দলিলে ব্যাপক ক্ষমতাযুক্ত আম-মোক্তার দলিল প্রদান করে।

মহিতুল ইসলাম আম-মোক্তার দলিলে ক্ষমতা পেয়ে ২৮/০৮/২০০৮ সনে রেজিস্ট্রিকৃত দলিল ১৯৫৬০ নং এর মাধ্যমে ভুলতা মৌজার জেএল নং-এসএ ১৪৭, আরএস ১৮২, খতিয়ান নং-এসএ ২৮৬, আরএস ১২৪, দাগ নং-সিএস/এসএ-৪৬৯ আরএস-৫৯০/৫৯১-এর ৪.০০% জমি উম্মে কুলসুমের নিকট সাফ-কাবলা বিক্রি করে। উম্মে কুলসুম জমি ক্রয় করে ২১/০৭/২০১৯ সনে সহকারী কমিশনার (ভুমি) রূপগঞ্জ-এর অনুমোদিত নামজারি জমাভাগ মোকদ্দমা নং-১৯৮২৬/১৮-১৯ করে নিজ নামে খাজনা প্রদান করে নিঃকন্ঠ মালিক ও ভোগদখলকারী হয়।

অপরদিকে মহিতুল ইসলাম আম-মোক্তার দলিলে ক্ষমতা পেয়ে ২৮/০৮/২০০৮ সনে রেজিস্ট্রিকৃত দলিল ২১৮৪৮ নং এর মাধ্যমে ভুলতা মৌজার জেএল নং-এসএ ১৪৭, আরএস ১৮২, খতিয়ান নং-এসএ ২৮৬, আরএস ১২৪, দাগ নং-সিএস/এসএ-৪৬৯ আরএস-৫৯০/৫৯১-এর ৩.৭৫% জমি সিদ্দিরকুর রহমানের নিকট সাফ-কাবলা বিক্রি করে। উক্ত সিদ্দিকুর রহমান মালিক ও ভোগদখলকারী হয় এবং ২৮/০১/২০১০ সনে ৩৩২০ নং সাফ-কাবলা দলিলে আনোয়ার হোসেন বেপারী (অনু) ও মোঃ শামীমের নিকট ৩.৭৫% জমি সাফ-কাবলা বিক্রি করে নিঃস্বত্ববান হন। আনোয়ার হোসেন ও শামীম জমির মালিক ও ভোগদখলকারী হয় এবং ০৮/১২/২০১০ সনে সহকারী কমিশনার (ভুমি) রূপগঞ্জ-এর অনুমোদিত নামজারি জমাভাগ মোকদ্দমা নং-৮৬৩৩/১০-১১ করে নিজ নামে খাজনা প্রদান করে নিঃকন্ঠ মালিক ও ভোগদখলকারী হয়।

বিগত ১০/০৩/২০১৯ সনে আনোয়ার হোসেন বেপারী (অনু) ও মোঃ শামীম ২৪০২ নং দলিলে ব্যাপক ক্ষমতাযুক্ত আম-মোক্তার দলিল প্রদান করে। আমাদের উক্ত জমিতে বিবাদী মোঃ হানিফ মোল্লা জবর-দখল করে নির্মাণ কাজ করছে, বিধায় আইনি সহায়তার জন্য আপনার সংগঠনে আবেদন করলাম।