বন্দর প্রতিনিধিঃনারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের সহধর্মিণী বেগম পারভীন ওসমান বলেছেন,আপনাদের দিকে তাকালে মনে হয় নাসিম ওসমান এখনো বেঁচে আছে। নাসিম ওসমানের স্মৃতি বন্দরে এলেই বেশি মনে পড়ে। জানিনা নাসিম ওসমানকে আপনারা এতো ভালবাসেন কেন। বুধবার বাদ আছর প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক পার্টি বন্দর উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দাবীদার মোঃ আরিফ হোসেন আয়োজিত মিলাদ ও দোয়াপূর্বক আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারভীন ওসমান আরো বলেন,আমি আপনাদের ঋন কোনদিনই শোধ করতে পারবোনা। আমার কাছে মনে হচ্ছে জীবিত নাসিম ওসমানের চাইতে মৃত নাসিম ওসমান বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাকসুদ হোসেনের সভাপতিত্বে স্থানীয় মুসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরিফ হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা পার্টির সাধারণ সম্পাদক আলেয়া বেগম,সাবেক পৌর যুব সংহতির আহবায়ক মোঃ শরীফ শাহ,মুসাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম,মুসাপুর ইউনিয়ন যুব সংহতি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বন্দর উপজেলা মহিলা পার্টির নেত্রী শারমিন ইসলাম,রাশিদা বেগম,জোসন্না সাউদ,আখি আক্তার,শিরিন আক্তার,যুব সংহতি নেতা মাসুদ রানা কচি,জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম,মুসাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন মেম্বার,১নং ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান মেম্বার,৩নং ওয়ার্ডের সদস্য মোঃ সোহেল মেম্বার,৬নং ওয়ার্ডের সদস্য মনোয়ার মেম্বার,৪নং ওয়ার্ডের সাবেক সদস্য নূর উদ্দিন মেম্বার,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা ইয়াসিমিন,ছাত্রলীগ নেতা মাইকেল বাবু, মুসাপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি শাহজালাল,সাধারণ সম্পাদক কাজী ইরন ও বন্দর ছাত্র সমাজের নেতা রবিউল আউয়াল। উদ্যোক্তা আরিফের সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিলেন মুসাপুর ইউনিয়ন ছাত্র সমাজ নেতা মোঃ মানিক,মোঃ আতাউর ও জাতীয় পার্টির নেতা মোঃ আফজাল হোসেন।



