সময়ের চিন্তা ডট কমঃ জাপান আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
২৬শে আগস্ট রোববার “আকাবানে বিভিও হল টোকিও” এ উপলক্ষে এক শোকসভার আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শোকসভা শুরু করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাপান আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জনাব আমিন রনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম (মাসুম ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ এম্বেসির প্রধান সচিব মোহাম্মদ জুবায়ের হোসেন এবং জাপান আওয়ামী যুবলীগ এর সভাপতি বি এম শাজাহান।



